১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জুতার ভেতরে ৩৩ লাখ টাকার হেরোইন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জুতার ভেতরে অভিনব কায়দায় ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ৩ কর্মকর্তা বরখাস্ত

আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গতকাল ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১০

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১১

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৩

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৪

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৫

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৬

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৭

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

১৯

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST