১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে বড় লক্ষ্য খুলনার

অনলাইন ডেস্ক : একদিন বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবার মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। আর বিরতির পর প্রথম ম্যাচেই ঢাকা বিভাগের বিপক্ষে ঝোড়ো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন খুলনার ওপেনার আনামুল হক বিজয়।

চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি আসলো বিজয়ের ব্যাট ধরে। এর আগে উদ্বোধনী দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন সিলেটের জিসান আলম। আর আজ ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এনামুল বিজয়। এদিন শুরু থেকে অবশ্য দেখেশুনে খেলতে থাকেন বিজয়, তবে একটা সময় অবশ্য মনে হচ্ছিল বেশি দূর আগাবে না খুলনা।

আরও পড়ুনঃ   অবসরে যাওয়ার আগে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা

তবে নুুরুল হাসান সোহান এবং বিজয়ের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে দক্ষিণবঙ্গের এই দলটি। ইমরুল কায়েস করেছেন ১১ বলে ১৪। আজিজুল হক তামিমের ব্যাট থেকে এসেছে ১৮ রান। ডাক মেরেছেন মোহাম্মদ মিথুন।

বিজয়কে শেষ দিকে সঙ্গ দিয়েছেন ২৩ বলে ৩৪ রান করা সোহান। তার ব্যাটে ছিল ১ চার ও ২ ছক্কা। আর বিজয় নিজের ১০১ রানের ইনিংস সাজান ১০ চার ও ৫ ছক্কায়।

আরও পড়ুনঃ   শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য বদলালেন রিজভী

চলমান আসরে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না খুলনার। প্রথম চার ম্যাচ খেলে মোটে একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে খুলনা। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটাররা রান করতে ব্যর্থ হচ্ছেন। আজও রান পাননি মোহাম্মদ মিঠুন এবং ইমরুল কায়েস। এছাড়া ইনিংস বড় করতে ব্যর্থ আজিজুল হাকিম তামিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST