১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপ ধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়েছে।

পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে মহান বিজয় উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুস সালাম, প্রদীপ কুমার সিংহ, শামসুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরু বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   পবার চরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি আসাদ

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সহ সকল জনসাধারনের জন্য আঁত-তাবারা মডেল হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করা হয়। এই ক্যাম্পে মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণকে রক্ত দিতে দেখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST