১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধ্বংসাত্মক উন্নয়ন এড়িয়ে টেকসই উন্নয়নের পথে এগোনো হচ্ছে।

আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ মিলিটারি জাদুঘরে আয়োজিত ‘ইকো লিডার্স ইয়ুথ এমপাওয়ারিং ইনিশিয়েটিভ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাত্তারের আর্থিক ক্ষমতা প্রদান

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব মোকাবিলায় যুবসমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব।

এর আগে দুপুরে তিনি আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য কমিশনগুলো কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ন্যাপ পরিকল্পনায় নারীদের সম্পৃক্ত করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এ ছাড়াও বক্তব্য দেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো আনোয়ার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ও নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন নীলরমী প্রমুখ।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST