১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

অনলাইন ডেস্ক : রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হয়। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা (ছিনতাই বেড়েছে) বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। এটা যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা এলার্মিং কিছু না।

আরও পড়ুনঃ   জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

উপদেষ্টা বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা থেকে আরও উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST