১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজের পর এক মেয়ে শিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধনগ্ন অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে এনে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে গেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ   নগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ড

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারবো। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১০

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৪

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৫

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৬

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৭

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৮

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৯

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST