১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এনবিআইইউ-এর নতুন ট্রাস্টি শামা ওবায়েদ ইসলামের সাথে ইউনিভার্সিটির শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নতুন ট্রাস্টি এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর বিভাগ) ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) তিনি রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় ইউনিভার্সিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্টা করতে আমরা এক সঙ্গে কাজ করে যাবো। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধারা অব্যাহত থাকবে। এসময় আরও বক্তব্য রাখেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   হাদির হামলাকারী ফয়সাল ভারতে পালিয়েছে, স্বীকার পুলিশের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST