৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের দু’দিন পরই ভিকির শুটিং, শুনেই ক্ষেপে যান ক্যাটরিনা

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর একছাদের নিজেই কাটিয়ে ফেললেন এই তারকা জুটি।

একসঙ্গে এত বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই দুজনের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি।

আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিলেন ক্যাটরিনা।

ভিকি নিজেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বিয়ের আগে ‘জরা হটকে জরা বচকে’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। ভিকি ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার দু’দিন পরেই শুটিং-এ ফিরবেন।

আরও পড়ুনঃ   ছেলে ইউভানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী

অভিনেতা বলেন, ‘ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তারপরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দু’দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।’

এ কথা শুনেই নাকি বেজায় চটেছিলেন ক্যাটরিনা। বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তাহলে বিয়েটাই বরং বন্ধ হোক। এমন হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী।

তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দু’জনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে।

আরও পড়ুনঃ   দু’জনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে : শাহরুখ

ক্যাটরিনা নাকি মাঝেমধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে।

তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাটা সাজ ও চোখে চশমা পরা অবস্থায় দেখা গিয়েছে নায়িকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST