৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় শিক্ষার্থী শিমুল হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনায় শিক্ষার্থী শিমুল মালিথা (২১) হত্যাকাণ্ডের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে রাজশাহী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আকাশ সর্দার (২৮) ও একই গ্রামের সাব্বির সর্দার (২৫)। এর আগে গত ৬ ডিসেম্বর রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিমুল মালিথা হত্যা মামলায় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান আজ সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার দুজনের মধ্যে আকাশ সর্দার ওই হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি এবং সাব্বির সর্দার ৪ নম্বর আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সোমবার দুপুরে পাবনা সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।

গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার চরঘোষপুর সরদারপাড়া এলাকায় ইসলামি জলসা চলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শিমুল মালিথাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে মারা যায়।

নিহত শিমুল মালিথা চরঘোষপুর গ্রামের শাহীন মালিথার ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ বছর সরকারি শহিদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহত শিমুলের বাবা শাহীন মালিথা বাদী হয়ে রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৬ ডিসেম্বর রাতেই তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন চরঘোষপুর সরদারপাড়া গ্রামের খলিল সর্দার (৫৫), একই গ্রামের শান্ত হোসেন (২৫) ও মিঠু হোসেন (৩০)। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST