৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জিয়া খালের দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সরকারি জিয়া খালের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের বাসিন্দা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এন্তাজ আলী (৫২), ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক (৩২), মৎস্যজীবী হাবিবুর রহান (৪৫) এবং হালতি গ্রামের মো. সেলিম (২৩, মো.উজ্জল (২২), তার বোন রুপালি (২৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার বাশিলা ও হালতি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বরেন্দ্র বহুমুখি প্রকল্পের পূর্ণখননকৃত জিয়া খাল উন্মুক্ত জলাশয় হিসাবে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী ভোগ করে আসছিলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাঁশিলা গ্রামবাসী হালতি বিলের বাঁশিলা মৌজার অংশ বাঁশিলা গ্রামবাসী ও মৎস্যজীবিরা মাছ শিকারের জন্য দখলে নেয় অন্যদিকে হালতি গ্রামের অংশে হালতি গ্রামবাসী দখল নেয়।

আরও পড়ুনঃ   সৌদি প্রবাসী রবি বিশ্বাসের পক্ষ থেকে কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ

রোববার সকালে জিয়া খালের হালতি বিল অংশে মাছ শিকারের জন্য দখলকে কেন্দ্র করে বিএনপি কর্মী ফলেন গ্রুপ ও বাঁশিলা গ্রামের মৎস্যজীবির পক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়া গ্রুপের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাঁশিলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খালটি পূরোপুরি দখল নিতে যায়।এতে বাধা দেয় হালতি গ্রামের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খালের ধারে থাকা পাহারা কক্ষ ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।এতে নারীসহ উভয় পক্ষের আন্তত ৬ জন গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে হালতি বিলের সরকারি জিয়াখালের দখল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের নেতৃত্বদানকারীরা বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জেনেছি। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানান , এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST