৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইয়্যাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ডিসেম্বর (রবিবার) নগরীর শিরোইল এ অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ এই সভা অনুষ্ঠিত হয়। ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভায় সংগঠনটির বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন ও আগামী দিনের করনীয় সম্পর্কিত আলোচনা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এর বিষয় আলোচিত হয়।
আলোচনায় অংশ নেন ইয়্যাসের উপদেষ্টা নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইনোভেটিভ ইডুকেশন সোসাইটি (বাইয়াস) এর সভাপতি ও আইনজীবী মো. জয়নাল আবেদীন সবুর, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক ও ইয়্যাসের সদস্য রবিন শেখ, ইয়্যাসের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রজন, সাধারণ সদস্য জনি প্রামাণিক, সাদিয়া আফরোজ সাকি, ফারহানা নাজনিন মুন্নি, ইয়্যাসের সাবেক কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক বাপ্পি ওবায়দুল্লাহ, সংস্কৃতি কর্মী সবনাজ মোস্তারী স্মৃতিসহ প্রমুখ।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সভায় সংগঠণটিকে আরো শক্তিশালী এবং আরো বেশী প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য ও ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস “তারুণ্যের জয় হবে নিশ্চয়ই” এ প্রত্যয়ে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মৌলিক ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সকল প্রাণের জন্য নিরাপদ, বাসযোগ্য, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, অভিঘাতসহনশীল, শ্রদ্ধাশীল, বৈচিত্র্যপূর্ণ, মানবিক সমাজ বিনির্মাণ এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১০

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১১

১২

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৩

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৪

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৬

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১৭

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১৮

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST