৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সতীর্থের দাবি, ‘ইসলাম ধর্মে আগ্রহী রোনালদো’; আসলে যা জানা যাচ্ছে

অনলাইন ডেস্ক : ইউরোপের পাট চুকিয়ে বছর দুয়েক আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থিতু হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন আল নাসরের হয়ে। এরই মধ্যে সিআরসেভেনকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো। রোনালদোকে নিয়ে সাবেক সতীর্থের এমন দাবির পর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চায়। যদিও এখন পর্যন্ত কেবল জল্পনার পর্যায়েই আছে। রোনালদো নিজে কিংবা বা তার ঘনিষ্ঠ কেউ এ নিয়ে এখনো মুখ খোলেননি।

আল-নাসরে নাম লেখানোর পর পরিবারসহ সৌদিতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনালদো। মরুর দেশটিতে থাকতে থাকতে নাকি ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তিনি! এমনটাই দাবি করেছেন আল-নাসেরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহর।গোল করার পর মাঠে রোনালদোকে ‘সিজদাহ’ করতেও দেখেছেন তিনি। এমনকী অন্য সতীর্থদেরও প্রার্থনা করতে উৎসাহ দেন সিআর সেভেন, বলছেন তার ওই সাবেক সতীর্থ!

আরও পড়ুনঃ   কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

মরক্কো ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে দাবি, টেলিভিশন প্রোগ্রাম ‘আল-হিস্সা আল-আখিরাতে’ ওয়ালিদ আবদুল্লাহ বলেছেন, ‘রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছে। ওর সঙ্গে আমার এ নিয়ে কথাও হয়েছিল। সে সময় ও আগ্রহ দেখায়। একটা ম্যাচে গোল করার পর রোনালদোকে আমরা সিজদাহ করতে দেখেছিলাম। তাছাড়া ইসলামের বহু ধর্মীয় রীতি মানতে দেখেছি ওকে।’

আল নাসরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, ‘যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়।’ আরও বলেন, শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না। তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

আসলেই যা জানা যাচ্ছে
সাবেক সতীর্থের এমন দাবির পর বিষয়টি নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর তরফে কিছু জানা যায়নি। তবে গোল করার মাঠে মুসলিম খেলোয়াড়দের মতো ‘সিজদাহ’ দেওয়ার বিষয়টি দেখা গেছে। এ ছাড়া ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো ছাড়াও এমনকী মুসলমানদের সম্ভাষণ ‘আসসালামুআলাইকুম’ও বলতে শোনা গেছে।

রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর দেশটির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে খাপখাওয়াতে কখনো কখনো জুব্বা পাগড়ি পরতেও দেখা গেছে। উল্লেখ্য, এর আগে গুজব ছড়িয়েছিল সৌদি বাদশাহর উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রোনালদো। যদিও বিষয়টি পুরোপুরি মিথ্যা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST