৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাবেক এমপি ফারুকসহ ৬৯ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক : ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহীর সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার মো. আরিফ (২৩) নামে এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

আরিফ গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত হন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর এই মামলা করলেন।

আরও পড়ুনঃ   হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে।

নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপপরিদর্শককে (এসআই) মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।’ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST