৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের ২১ দিনের মাথায় জানতে পারি শ্রীময়ী অন্তঃসত্ত্বা : কাঞ্চন

অনলাইন ডেস্ক : টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজ বিয়ে করেছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। বিয়ের ৯ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার আলো করে এসেছে কন্যা সন্তান।

যা নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মধ্যে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি। যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প।

এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, ‘এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে ১৩ ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি।’

১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল। বলছিল, ‘কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি। আমাদের রেজিস্ট্রি। একবার ভেবে দেখো কিন্তু। তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম’।

আরও পড়ুনঃ   লন্ডনে যেতে পারলেন না নিপুণ, বিমানবন্দর থেকে ফেরানো হলো

কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, ‘এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো…আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। কিন্তু আমার এখনও খারাপ লাগে। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। যারা আসলে বিয়ে করেছেন, তারাই একমাত্র জানেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।’

কাঞ্চনপত্নী আরও বললেন, ‘আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয়। আর আমি বিশ্বাস করি, জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ, আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে বা আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে। তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল, কাঞ্চনের মধ্যে কোনও দোষারোপ কাজ করছে না তো?’

আরও পড়ুনঃ   বিলাল আব্বাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দুরেফিশান

শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল এই একটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয়, কাঞ্চন বলতে শুরু করেন, ‘প্রথম যে দিন কৃষভি আসার খবর জানতে পারি..’, শ্রীময়ী যোগ করেন, ‘বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা।’ কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন, ‘হ্যাঁ। আর মনে থাকবে ২ নভেম্বরটা। কৃষভির জন্মের দিন। যেদিন ওটিতে আমি ওর হাত ধরে ছিলাম।’

নানা বিতর্ক-আলোচনাকে পাশ কাটিয়েই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর এটি প্রথম সংসার হলেও এর আগে দুইবার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। এটি ছিল তার তৃতীয় বিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST