৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শীতের অতিথি পাখিসহ সকল প্রকার বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে অদ্য সকাল ১০ ঘটিকায় রাজশাহীর পদ্মাপাড়ের আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচীটি পালিত হয়। এরপর সকাল ১১ ঘটিকায় পদ্মা গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ বিকে দাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ হাসান আকতার ও মোঃ আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী সরকার ও কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ মনিরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

প্রশিক্ষণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরে সেগুলো সংরক্ষণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি প্রাণিকূলেরই সুস্থ ও সুন্দরভাবে জীবনধারণের জন্য ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দরকার। প্রকৃতির উপাদানের গুণাগুণ নষ্ট হলে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে এবং পরিবেশের বিপর্যয় হয়ে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই গাছপালা, পশুপাখি, বনজঙ্গল, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, মাটি, পানি, বাতাস প্রভৃতি প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার, গুণাগুণ বজায় রাখা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST