৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের রক্তে ফ্যাসিস্ট: দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত-মাংস-অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে জেলার সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন অনেক ভালো আছে, শান্তিতে আছে। খুনি হাসিনা জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক বাকশাল রাষ্ট্র কায়েম করেছিলো।

আরও পড়ুনঃ   কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে সম্মান দেখাতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

তিনি আরও বলেন, শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করেছিলো। ইতিহাসের পট-পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে।

দুলু বলেন, এখনও তারা দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। এজন্য দলের সকলকে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। আর দলের নাম ভাঙ্গিয়ে যাতে কেউ কোনো ধরনের অপকর্মে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ   লালপুরে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট শামিম হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন-নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আসগর খান, সদস্য সচিব তাইজুল ইসলামসহ অনেকে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST