১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ২০২২ সালের বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এক পর্যায়ে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ   নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।

আরও পড়ুনঃ   হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST