২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ছাত্রলীগকর্মীর নাম আকিফ-ই-রাব্বি (২৫)। সে নগরীর সাগরপাড়া এলাকার গোলাম নবীর ছেলে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিটি কলেজের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগকর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন।

লিমন এসময় মোবাইল থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। সে তার অনুসারী ছিল বলেও জানান তিনি। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুইহাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগকর্মী আকিফের ছবি দেখান তিনি।

আরও পড়ুনঃ   জাতিসংঘের তদন্ত কি আন্দোলনকারীদের ন্যায়বিচার নিশ্চিত করবে

এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এখনও ছাত্রলীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারে পুলিশের প্রতি আহ্বান জানান এই ছাত্রদল নেতা।
তিনি অভিযোগ করে বলেন, আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেফতার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের খুঁজে পাচ্ছে না পুলিশ।

আরও পড়ুনঃ   আজ পবিত্র শবে বরাত

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে এসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST