২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত প্রায় ১০০

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘাতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার কয়েক ডজন লোক নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   গাজায় ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

নামপ্রকাশ না করার স্বার্থে হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, “হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পুরোপুরি পূর্ণ।”

তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গ মৃতদেহে ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। অন্য একজন ডাক্তার বলেছেন, “বহু সংখ্যক লোকের মৃত্যু হয়েছে।”

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ম্যাচ চলাকালীন বাইরে রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি।

আরও পড়ুনঃ   অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তার কারণে নাম গোপন রাখার অনুরোধ করে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, “রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে ও আক্রমণ চালায়।”

স্থানীয় মিডিয়া বলেছে, রোববারের এই ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। মামাদি দোমবুয়ার ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করেন এবং পরে তিনি দেশের প্রেসিডেন্ট হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST