১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে জগিং ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মহোদয় বলেন, রাজশাহীকে স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে জগিং ট্র্যাক উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুন্দর এ নগরীকে আরও বেশি সুন্দর,স্বাস্থ্যসম্মত, আলোক ঝলমলে, পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী রূপে গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হলো। রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা ও সাঁতার অন্যতম ব্যায়াম। রাজশাহী মহানগরীতে এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর হাটার জায়গা পার্ক ও ফুটপাত। ফুটপাতগুলোকে কাঙ্খিত মাত্রায় তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর পার্কগুলোকে হাটার উপযোগী করে তোলা হচ্ছে। এখানে দুইবেলা হাটার ব্যবস্থা করা হচ্ছে। নগরবাসীর সুযোগসুবিধা বৃদ্ধির জন্য এখানে ব্লাডপ্রেসার মাপা, ওজন মাপা, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে সহায়তার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধীর এসএসসি পাস, ৫জন জিপিএ-৫

তিনি আরও বলেন, দর্শনার্থীদের জন্য এ পার্কে প্রবেশ ফি ২৫টাকা হলেও জগিং ট্্র্যাকে হাটায় সারামাসে দুই বেলায় ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে। শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেছি। আসুন আমরা রাজশাহীকে একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর মহানগরী রূপে গড়ে তুলি।

আরও পড়ুনঃ   তানোরে পুজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও মতবিনিময় করলেন ইউএনও

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, ডাঃ সাদিয়া রেজভী, পার্কের সুপারভাইজার রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল খালেক স্বপন, স্টোর অফিসার আহসান হাবীব, নিরাপত্তা অফিসার মোঃ মতিউর রহমান, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, নিহাদ হাসিন সরন এবং মো. জহরুল হক অভি, সামিউল ইসলাম সুত্র, মেহেদী হাসান, মহুয়া মৌ, আয়েশা, আরিফ, সিফাত সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST