১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা গণআন্দোলনের কথা উল্লেখ করে বলেন. জুলাই বিপ্লবে নিহত শহিদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো। আগামীতে পরিকল্পিত উপায়ে এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে আসতে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান

উপদেষ্টা আজ বিকেলে কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ সব কথা বলেন।

এর আগে সকালে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়ককে অভিবাদন জানাতে সকাল থেকেই মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ.ন.ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বশির প্রমুখ।

আরও পড়ুনঃ   বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি

উপদেষ্টা আসিফ আরো বলেন, এখন যে সুযোগটুকু পেয়েছি, এর সবটুকু দিয়ে এদেশের মানুষের সেবা করে যাবো। আগামী দিনে যেকোনো ক্রান্তিকালে আপনাদের পাশে থাকবো। মুরাদনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে।

তিনি জানান, মুরাদনগরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST