২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন  এরশাদুল ইসলাম (৫৩), আতিকুর রহমান (২৪),  মিলন (৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬),  আজমুল হক সাচ্চু (৫২) ও হোসেনুর রহমান সুমন (৪০)।  এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের  মাজেদ মন্ডলের ছেলে, আতিকুর রহমান রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে।

মিলন কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে। মোহা: মনজুরুল ইসলাম বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরূল ইসলামের ছেলে, আজমুল হক ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে।

আরও পড়ুনঃ   পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

সে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সুমন গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে। সে মহানগর তাঁতীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST