২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফিফা বর্ষসেরার দৌড়ে আবারও ভিনি-রদ্রি, আছেন মেসিও

অনলাইন ডেস্ক : সর্বশেষ ব্যালন ডি’অরে দেখা গিয়েছিল ভিনিসিয়ুস ও রদ্রির দ্বৈরথ। হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ডকে টপকে ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়েও আছেন এই দুই তারকা। সেই সঙ্গে আছেন লিওনেল মেসিও।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’২০২৪–এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ১১ ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এবার সর্বোচ্চ সাতজন মনোনয়ন পেয়েছেন রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে। তারা হচ্ছেন-ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে।

এ ছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ, বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং ইন্টার মায়ামির লিওনেল মেসি। সর্বশেষ দুই বছরসহ চারবার ‘দ্য বেস্ট’ জিতেছেন মেসি। এ ছাড়া পুরস্কারটির মনোনয়ন তালিকায় প্রতিবারই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুনঃ   তানোরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে মেসির। মেজর সকার লিগের তলানিতে থাকা ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দুটি শিরোপা জিতিয়েছেন। এ ছাড়া জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার ট্রফিতো আছেই। যদিও চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসির।

ছেলেদের পাশাপাশি বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। নিজেদের পছন্দের খেলোয়াড়কে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন ভক্তরা।

আরও পড়ুনঃ   শাড়িতে নজর কাড়লেন ভাবনা

মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট। এ ছাড়া

বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লিভারকুসেনের জাবি আলোনসো। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এসব পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST