২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হজ নিবন্ধনের সময় বাড়লো

অনলাইন ডেস্ক : আগামী বছরের (২০২৫ সালে) হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩৯ হাজার ৭৫৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩৮৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

আরও পড়ুনঃ   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও পড়ুনঃ   উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদেরকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, উক্ত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না। -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১১

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১২

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৩

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৪

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৬

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৭

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৯

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

২০

Design & Developed by: BD IT HOST