২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। বিক্ষোভের জেরে পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ না করেই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কার ‘এ’ দল।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফর করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম ম্যাচে সফরকারীদের ১০৮ রানে হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে রাজনৈতিক প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইসলামাবাদ। যার ফলে মঙ্গলবার (২৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করতে বাধ্য হন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপরদিকে নিরাপত্তার কারণে দলকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ   এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তান শাহিনস এবং শ্রীলঙ্কার ‘এ’ দলের সিরিজ় আপাতত স্থগিত রাখা হচ্ছে। দুই দেশের বোর্ড সিরিজের নতুন সূচি নিয়ে আলোচনা করছে।

নিরাপত্তার কারণে পাকিস্তান গিয়ে ২০২৫সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না ভারত। যার ফলে এখন নিশ্চিত হয়নি টুর্নামেন্টটির ভবিষ্যৎ। আগামী শুক্রবার আইসিসির সভায় নির্ধারণ হবে টুর্নামেন্টটি ভাগ্য। এই ঘটনা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন পিসিবি কর্তারা। পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ ইসলামাবাদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন পিসিবি কর্তারা।

আরও পড়ুনঃ   এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি

দ্বিতীয় ম্যাচ বুধবার এবং তৃতীয় ম্যাচ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে করার কথা বলা হয়। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেন। আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা নিয়ে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের সিরিজের মাঝ পথেই দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোর থানায় ওসি হিসেবে যোগ দিলেন এস এম মাসুদ পারভেজ

ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স ৬ মাস থেকে বন্ধ

বাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

ছুরিকাঘাতে নিজ স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

১৩

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

১৪

পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি

১৫

দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

১৭

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

১৮

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বগুড়া সদর আসনে উপনির্বাচনে, বিএনপি-জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

২০

Design & Developed by: BD IT HOST