২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে যুবক

স্টাফ রিপোর্টার: নগরীতে চোরাই মোটরসাইকেলের বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। খবর বিজ্ঞপ্তির।

গ্রেপ্তারকৃত আসামি মহব্বত আলী রয়েল (২৭) নগরীর রাজপাড়া থানার কেশবপুরের কাওছার আলীর ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিকেল সোয়া ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।

আরও পড়ুনঃ   ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল : ইসি সচিব

জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   জনপ্রিয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর শক্ত হাতে হাল ধরা সম্পাদক: সাংবাদিকতা যার নেশা, পেশা ও প্রেরণা

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST