২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে দুমড়েমুচড়ে রেকর্ড জয় ভারতের

অনলাইন ডেস্ক : অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানতেই ভোঁ দৌড় হার্ষিত রানার। ততক্ষণে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। ভারত ম্যাচটা জিতে নিলো ২৯৫ রানের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে সফরকারীরা এগিয়ে গেল ১–০ ব্যবধানে।

ক্রিকেটের দুই পরাশক্তির টেস্ট দ্বৈরথ। বাইশগজের লড়াইয়ের আগেই কথার উত্তাপ চরমে পৌঁছেছিল। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সাম্প্রতিক পরিসংখ্যানটা ভারতের জন্য স্বস্তির থাকলেও ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর তাদের পক্ষে বাজি ধরারও খুব বেশি লোক পাওয়া যাবে না।

এর মধ্যে প্রথম টেস্টে ভারত পায়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। ছিলেন না তারকা ব্যাটার শুভমান গিল। ডেডলাইন এসে গিয়েছিল কোচ গৌতম গম্ভীরের। জয়ে ফেরার চ্যালেঞ্জের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টের নেতৃত্বের গুরুদায়িত্বটা পান জসপ্রীত বুমরাহ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েএনে দিলেন অনেক প্রশ্নের উত্তরের এক জয়।

আরও পড়ুনঃ   লাইব্রেরী নির্মাণে বাধা ও নির্মাণ সামগ্রী ভাঙ্গার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্থ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এত অল্প পুঁজির পরেও বোলারদের কল্যাণে ৪৬ রানের লিড পেয়ে যায় জসপ্রীত বুমরাহর দল। দ্বিতীয় ইনিংসে মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির হয় ভারত।

যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল—দুজন মিলে গড়েন ২০১ রানের ম্যারাথন ওপেনিং জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে ২৯৭ বলে ১৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জয়সওয়াল। দেড় বছরেরও বেশি সময় পর সেঞ্চুরির অপেক্ষা ফুরোয় কোহলিরও। দুই সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত। তাদের লিড দাঁড়ায় ৫৩৩ রানে।

টার্গেটটা ৫৩৪। টেস্ট ক্রিকেটের দেড় শ’ বছরের ইতিহাসে ম্যাচের চতুর্থ ইনিংসে কোনো দল ৪৩৩ রানও কখনো তাড়া করতে পারেনি। অস্ট্রেলিয়ার জয়ের আশা অতি বড় সমর্থকও দেখছিলেন না। এর মধ্যে তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১২ রানে তিন উইকেট নিয়ে জয় কার্যত নিশ্চিত করে রেখেছিল ভারত।

আরও পড়ুনঃ   এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে রাতে দেশে ফিরছে যুব দল

আজ চতুর্থ দিনে জয়ের জন্য সাত উইকেটের অপেক্ষা ছিল সফরকারীদের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে তিন সেশনও লাগল না ভারতের। চতুর্থ দিন দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজ স্পষ্ট করে দিলেন যে খেলার ভাগ্য কী হতে চলেছে। উসমান খাজাকে আউট করলেন তিনি। স্টিভ স্মিথ লড়াইয়ের চেষ্টা চালালেন। শেষমেশ তিনিও ফিরলেন সিরাজের বলে।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র লড়াইটা চালাতে পারলেন ট্রাভিস হেড। ভারতীয় সমর্থকদের কাছে দুঃস্বপ্নের নাম এই হেড। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সে বছরই একদিনের বিশ্বকাপ। দু’টি ম্যাচের ফাইনালেই হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এই ম্যাচেও তিনি খেললেন। ৮৯ রান করলেন। মিচেল মার্শের সঙ্গে জুটি বাঁধলেন। কিন্তু এবার পারলেন না।

ম্যাচজুড়ে দুর্দান্ত বল করা বুমরাহই জমে ওঠা জুটিটা ভাঙলেন। অস্ট্রেলিয়ার শেষ দিকের ব্যাটাররা ম্যাচটার দৈর্ঘ্য বাড়াতে চেষ্টার কমতি রাখেননি। কিন্তু হার অবশ্যম্ভাবী ছিল। সেটাই হলো। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST