২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কবে চার হাত এক হচ্ছে তমন্না-বিজয়ের!

অনলাইন ডেস্ক : বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। বলিউডে ইতিমধ্যেই ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই জুটি। এ বার পরিণয়ের পালা। ২০২৫-এই নাকি বিয়ে করছেন তারকা জুটি। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তমন্না-বিজয়।

মুম্বই শহরে বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা রয়েছে এই তারকা জুটির। বিয়ের পরে এই আবাসনেই একসঙ্গে থাকবেন তাঁরা। জানিয়েছেন তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র। যদিও বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তমন্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে কোনও রাখ ঢাক কোনও দিনই করেননি তাঁরা। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা যান একে অপরের হাতে হাত রেখে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন। তাঁদের রসায়নেও মুগ্ধ নেটপাড়া।

আরও পড়ুনঃ   এবার বিয়ের পর মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা!

২০২২-এ প্রথম প্রকাশ্যে আসে তমন্না ও বিজয়ের সম্পর্কের খবর। একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা যায় দু’জনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তাঁরা। নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন। ২০২৩-এ জুন মাসে তমন্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন। কাজের ক্ষেত্রেও তাঁরা পরস্পরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তমন্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।

আরও পড়ুনঃ   ‘সবকিছুই তো চলছে, শুধু শিল্পীরা কাজ করতে গেলেই প্রবলেম কেন’

বিজয় কিছু দিন আগে এক সক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর ছবি মুক্তির খবর থেকেও সম্পর্কের খবরে মানুষের বেশি আগ্রহ। বিজয়কে শেষ দেখা গিয়েছে ‘মার্ডার মুবারক’ ছবিতে। অন্য দিকে তমন্নার শেষ ছবি ‘স্ত্রী ২’ ও ‘বেদা’।-আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST