২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জোড়া উইকেটে নতুন ইতিহাস লিখলেন হাসান

অনলাইন ডেস্ক : দরকার ছিল এক উইকেটের। হাসান পেলেন দুটি। ক্যারিবিয়ান ভূমি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নামটা নতুনভাবে তুলেছেন তিনি। টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে দুই উইকেট নিয়ে গড়েছেন নতুন ইতিহাস।

এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। ২০২৪ সালেই অভিষেক হয়েছে ক্রিকেটের বনেদি এই ফরম্যাটে। এরপরেই নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন লঙ্গার ফরম্যাটে। ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।

এক পঞ্জিকাবর্ষে টাইগার পেসারদের মধ্যে এটিই সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি। এর আগের রেকর্ড ছিল শাহাদাত হোসেন রাজীবের। নিয়েছিলেন ২৩ উইকেট। তবে সাবেক এই পেসারের খেলতে হয়েছিল ৯ টেস্ট। এক টেস্ট হাতে রেখেই তার রেকর্ড নিজের করে নিয়েছেন হাসান মাহমুদ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদ্রাসার নামে লিজ ছাড়াই খাস জমি ভোগ দখল করছেন ২৭ বছর

রেকর্ড গড়ার সকালে বাংলাদেশের দুই সাফল্যও এসেছে তারই হাত ধরে। আগের দিন উইকেট পাননি। তবে বোলিংটা করেছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা।

এলবিডব্লু করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার। খানিক পর আবার আঘাত। এবারে ফিরলেন আলঝারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন কেমার রোচও।

আরও পড়ুনঃ   আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটশিকারী তাইজুল ইসলাম। ২০১৮ সালে ৭ টেস্টেই পেয়েছিলেন ৪৩ উইকেট। একই বছর ৮ টেস্টে ৪১ উইকেট ছিল মেহেদি হাসান মিরাজের। এক বছরে বাংলাদেশের হয়ে টেস্টে আর কেউই ৪০ উইকেট পাননি।

হাসান মাহমুদ ২৫ উইকেট নিয়ে চলে এসেছেন শীর্ষ দশে। সেটাও অবশ্য যৌথভাবে। যদিও পেসার হিসেবে এই তালিকায় শীর্ষ দশেও তিনিই একমাত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST