২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলামে জায়গা না পাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটার। অন্য যেকোন বারের তুলনায় এবারের সংখ্যা কিছুটা বেশি। সেইসঙ্গে এবার সম্ভাবনাও কিছুটা বেশি। এর আগে বেশ কয়েকবারই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের এই মেগা আসরের জন্য ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।

যদিও তাদের সেসময় ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে ছিল প্রশ্ন। ডাক পেয়েও তাই দেশের এই দুই পেসারের আইপিএল অধ্যায় খোলা হয়নি। এবার দুজনেই আছেন তালিকায়। সঙ্গে আছে গতিতারকা নাহিদ রানার নাম। সেইসঙ্গে আগেই আইপিএল অভিজ্ঞতা নেয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসরাও আছেন এই নিলামের শর্টলিস্টে।

যদিও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়েছে এরইমাঝে। আগামীকাল থেকে শুরু হবে এই নিলাম। যেখানে কোনো দলের আগ্রহ না থাকলে নিলামের টেবিলেই ওঠানো হবে না টাইগার ক্রিকেটারদের নাম। মূলত নতুন ধরণের অ্যাক্সিলারেটেড অকশনের কারণেই হচ্ছে এমন কিছু।

আরও পড়ুনঃ   স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

IPL-এর মেগা অকশনে ৫৭৪ জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। বিষয়টি অনেক বেশি সময়সাপেক্ষ হতে পারে। আর সময়ের ব্যপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই। আর এখানেই কাজে আসবে অ্যাক্সিলারেটেড অকশন। ১১৬ জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।

এই অকশন শুরু হবে ভারতীয় আন-ক্যাপড ক্রিকেটার রিকি ভূঁইকে দিয়ে, যিনি অকশনে ক্রিকেটারদের নামের তালিকায় ১১৭ তম স্থানে রয়েছেন। মূলত কোনো দল বিশেষ কোন ক্রিকেটারের প্রতি আগ্রহী হলে তবেই তার নাম উঠবে আইপিএলের নিলামে। টাইগার ক্রিকেটারদের এই তালিকায় জায়গা শুরু হয়েছে ১৮১ থেকে। স্বাভাবিকভাবেই তাই মেগা নিলামের শুরুতেই থাকছে না বাংলাদেশের কারো নাম।

এই অ্যাক্সিলারেটেড অকশন দুটি পর্যায় হবে। প্রথম পর্যায়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকবে ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারের মধ্যে একজন একজন করে বেছে নেয়ার, তাদেরকেই উপস্থাপন করা হবে নিলামে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়টি অনুষ্ঠিত হবে মেগা অকশনের শেষ দিন। সেদিন ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে অবিক্রিত ক্রিকেটার সহ ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নাম বাছার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে যেখানে ভারত-অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে বাংলাদেশ

সবমিলিয়ে তাই কোনো দল আগ্রহ না দেখালে হয়ত নিলামের টেবিলেই দেখা যাবে না বাংলাদেশের কোনো তারকাকে। শেষ পর্যন্ত দুইদিনের মেগা নিলাম থেকে বাংলাদেশ হতাশ হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না।

এদিকে আইপিএলে ১২ ক্রিকেটার নাম দিয়ে সুযোগ পেলে এনওসি পাবেন কি না প্রশ্নে ফারুক বলেন, ‘ নিলামটা হোক দেখি রেসপন্সটা কেমন যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো আসলে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST