২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী সুগার মিল খুলছে ২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার : আগামী ২৯ নভেম্বর রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ। এই বছর আখের দাম প্রতিমণে ২০ টাকা বেড়েছে। এছাড়া মিল জোন এলাকায় বেড়েছে আখের উৎপাদন বলে সংশ্লিষ্টরা জানায়।

রাজশাহী সুগার মিলস সূত্রে জানা গেছে, এবছর মিলে ৫৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২০২৪ মৌসুমে ৬ হাজার ৫০০ একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার টন। আর গত বছর আখ মাড়াই করা হয়েছে ৪২ হাজার ৯৬২ টন। এবছর প্রায় সাত হাজার টন বেশি আখ মাড়াই করা হবে।

এবছর মিল জোন এলাকায় আখের চাষ বেড়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষ প্রতি মণ আখের দাম বাড়িয়েছে ২০ টাকা। গত বছর প্রতিমণ আখ কেনা হয়েছিল ২২০ টাকা মণ দরে। এবছর ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা মণ দরে আখ কেনা হবে। এছাড়া রাজশাহী সুগার মিলে গত বছরের ৪৪৩ টন চিনি অবিকৃত অবস্থায় রয়েছে। এই চিনিগুলো সরকারিভাবে বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ   একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজশাহী সুগার মিলসে রয়েছে মোট নয়টি সাব জোন। এর মধ্যে পশ্চিমে কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া, মিলস গেট ‘ক’ ও মিলস গেট ‘খ’ জোন। পুঠিয়া, নন্দনগাছী, সরদহ, চারঘাট ও আড়ানীতে উৎপাদন বেশ ভালো। সেক্ষেত্রে মিলের মোট চাহিদা এ পাঁচটি সাব জোন থেকেই পূরণ করা হয়।

জানা গেছে, ১৫ অক্টোবর ২০২৪-২৫ মাড়াই মৌসুমের পূর্ব প্রস্তুতি হিসেবে বয়লার ফায়ারিং, ওয়াটার ট্রায়াল, মেরামতি ও রক্ষণাবেক্ষণ এবং মাড়াই মৌসুমের উদ্বোধন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৯ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এরমধ্যে গত ৮ নভেম্বর বয়লার স্লো ফায়ারিং করা হয়। এছাড়া আগামী ২৪-২৫ নভেম্বর ওয়াটার ট্রায়াল করা হবে।

আরও পড়ুনঃ   ইশারা ভাষা ব্যবহারের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব : সমাজকল্যাণ উপদেষ্টা

এ বিষয়ে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বছর কৃষক পর্যায়ে আখের দাম প্রতিমণে ২০ টাকা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবছর আখের উৎপাদন বেড়েছে। আশা কর হচ্ছে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। মিলে অবিকৃত চিনি রয়েছে। সরকার যেভাবে চাই সেভাবে বিক্রি করা হয় চিনিগুলো। মিলে বর্তমানে এক মণ আখ মাড়াই করলে ২ কেজি ৪০০ গ্রাম চিনি উৎপাদন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST