২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় পৃথক স্থানে দুই লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় সনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম বাবু (৩২)। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মোদক (৬৩) মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা। নিহত যুবক শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইলফোনে জানান, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করে। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দুইদিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’ তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST