২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পারেনি, ভারতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছিল বাফুফে। গেল বছরের জুনে মেসিদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেই পরিকল্পনা। এবার শোনা যাচ্ছে পাশের দেশ ভারতে আসতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির গণমাধ্যমের বরাতে এমনটাই জানা যাচ্ছে।

সব ঠিক থাকলে ১৪ বছর পর আবারও দক্ষিণ এশিয়ার দেশটিতে আসতে যাচ্ছেন আলবিসেলেস্তারা। তেমনটাই দাবি করছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।

তার দাবি, ২০২৫ সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশটির ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার।

আরও পড়ুনঃ   ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধারণক্ষমতা রয়েছে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গিয়েছে।

আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সঙ্গে কেরালার একটি চুক্তি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই চুক্তিতে ভারতের রাজ্যটিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। আব্দুরহিমান বলছেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরালায় আসবে এএফএর প্রতিনিধি দল। সব খতিয়ে দেখবেন তারা।’ পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় রাজ্যটিতে ফুটবল একাডেমি গড়তে পারে এএফএ। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস, এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।

২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন। সে কথা জানিয়েছিলেনও পরে। গোটা শহরে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে।

আরও পড়ুনঃ   খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানাল পুলিশ

ভারতের কেরালায় আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছেন। কাতার বিশ্বকাপের সময় যেভাবে রাজ্যটির সমর্থকরা মাতামাতি করেছিলেন তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। দেশটির ফুটবল সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল। এবার খোদ মেসিকে চোখের সামনে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা। ভারতের বিভিন্ন শহর তো বটেই, আশেপাশের দেশ থেকেও অনেকে খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১০

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১২

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৩

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৪

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৫

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৬

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৭

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৮

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৯

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST