১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার

রাবি প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ।

তারা জানান, গতকাল ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক বণিকবার্তা’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। তখন মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন পার হচ্ছিল। এমন সময় মার্কেটিং বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। ওই সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করে।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার

এতে আরও বলা হয়, শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও ঔদ্ধত্য শিক্ষার্থীরা সেটা ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে এলে তাদেরকেও হেনস্তা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে গুন্ডামি করবে আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। একজন সাধারণ শিক্ষার্থীও চাইলে ভিডিও করতে পারে কিন্তু একজন সাংবাদিক ভিডিও ধারণকালে তার ওপর আক্রমণের অধিকার শিক্ষার্থীরা রাখে না। ক্যাম্পাসে কোনো গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST