১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেও শেষ পর্যন্ত সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে নিলো অজিরা। সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটে অজিদের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান।

আজ হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভার ১ বলে ১১৭ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ৪ বলে ২ রান করে আউট হন ম্য়াথু শর্ট। ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি ৪টি চার মারেন। এরপর তিনে নেমে ২৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন জশ ইংলিস।

আরও পড়ুনঃ   বিএমডিএর নতুন সেচ নীতিমালা: কমবে বোরোর উৎপাদন

৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্কাস স্টয়নিস। শেষমেশ ২৭ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে পরাজিত থাকেন টিম ডেভিড।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি। ম্য়াচের সেরা হন মার্কাস স্টয়নিস। সিরিজ সেরার পুরস্কার জেতেন তিন ম্যাচে ৮ উইকেট নেওয়া স্পেনসার জনসন।

এর আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। বাবর আজমের সঙ্গে ইনিংস ওপেন করেন সাইবজাদা ফারহান। তবে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। যদিও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন বাবর। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন। ২৮ বলের আগ্রাসী ইনিংসে বাবর ৪টি চার মারেন।

আরও পড়ুনঃ   বাঘায় স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচন কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ আহত-৯

এছাড়া ১৯ বলে ২৪ রান করেন উইকেটকিপার ব্যাটার হাসিবউল্লাহ খান। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করেন শাহিন আফ্রিদি। বাকিদের কেউই আর বলার মতো কোনো রান করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অ্যারন হার্ডি। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST