১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও পুঠিয়া উপজেলায় বেলপুকুর থানা এলাকায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলপুকুর থানার ভড়–য়া পাড়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কারবারির নাম নাদিরা বেগম (২৯)। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদকের মামলা রয়েছে। বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন

ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানার সাহাব্দিপুর গ্রাম থেকে ভোর ৫ টার দিকে তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মাসুম (২১), হোসেন আলী (৩২) ও কামাল (৩৮)।

আরও পড়ুনঃ   মূল আসামি বিদেশে, নামের মিলে কলেজছাত্র কারাগারে

রোববার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনার সময় ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। তাদেও আটক করা হলে জিজ্ঞাসাবাদো তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদক বহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের অশোক লেল্যান্ড ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST