১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখে ছেলে

বগুড়া প্রতিনিধি : হাত খরচের টাকা নিয়ে বিরোধে বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুনকে (৫০) তারই ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রেখে দেয়। পরে কুড়াল দিয়ে আলমারি কুপিয়ে ডাকাতির চেষ্টা বলে সাজিয়ে বাসায় তালা দিয়ে বের হয়ে যায়।

ঘটনার পর গতকাল সোমবার রাতে ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটান বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন তিনি।

আজ মঙ্গলবার র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান গণমাধ্যমকে এই তথ্য জানান।

গ্রেপ্তার সাদ বিন আজিজুর রহমান দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার কামিল শ্রেণির ছাত্র এবং একই মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের ছেলে।

মেজর এহতেশামুল হক খান বলেন, গত ১০ নভেম্বর দুপুরে দুপচাঁচিয়া পৌর শহরের জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নিজ বাসার ডিপ ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের স্ত্রী।

এই ঘটনায় এলাকায় ডাকাতিসহ হত্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই র‍্যাব-সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশ্যে ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল সোমবার দিবাগত রাতে কাহালু থানার আগোবাড়ি গ্রামে দাদার বাড়ি থেকে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   পরকীয়ার জেরে প্রেমিকের হাতে অপর প্রেমিক খুন, গ্রেপ্তার ২

ব্যাপক জিজ্ঞাসাবাদে সাদ বিন আজিজুর রহমান জানায়, হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া বিবাদ চলে আসছিল। বাসা থেকে প্রায়দিনই ৫০০-১০০০ টাকা হারিয়ে যেত। এ নিয়ে মা তাকে বকা ঝকা করত।

তিনি বলেন, ঘটনার দিন সকালে তার মা উম্মে সালমা খাতুনের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। সাদ বিন আজিজুর রহমান রাগ করে সকালের নাশতা না খেয়ে দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসায় ক্লাস করার উদ্দেশ্যে চলে যায়। মাদ্রাসায় বেলা ১১টায় ক্লাসের বিরতি হলে বাসার কাছাকাছি এলাকায় ঘুরে বেড়ায় এবং আনুমানিক সাড়ে ১২টার সময় বাসায় প্রবেশ করে দেখতে পান যে, তার মা বাসায় বটি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি কাট ছিলেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী তার মায়ের পেছন দিক থেকে নাক-মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে তার মা বাঁচার জন্য চেষ্টা করতে থাকলে হাতের তর্জনী আঙুলের নিচে তরকারি কাটার বটি লেগে হালকা কেটে যায়। পরে সর্বশক্তি প্রয়োগ করে নাক-মুখ দুই হাত দিয়ে চেপে ধরে ভিকটিমের শ্বাস-প্রশ্বাস বন্ধ করে হত্যা নিশ্চিত করে।

পরে সাদ বিন আজিজুর রহমান মায়ের লাশের দুই হাত ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে দেয়। ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে তার বাবা এবং মায়ের বেডরুমে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায়।

আরও পড়ুনঃ   আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য আটক, গরু উদ্ধার

কিছুক্ষণ পরে সে নিজেই আবার মেইন গেটের তালা খুলে বাসায় প্রবেশ করে তার বাবা আজিজুর রহমানকে মোবাইল ফোনে জানায় যে, মাকে বাসায় পাওয়া যাচ্ছে না। কথা বলার ৩-৪ মিনিটের মধ্যেই আজিজুর রহমান বাসায় চলে আসেন এবং বাসায় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে শ্বশুরবাড়িতে ফোন করেন।

ফোন পেয়ে শ্বশুর বাড়ি থেকে লোকজনসহ প্রতিবেশী আরও অনেকেই বাসায় আসলে সাদ বিন আজিজুর রহমান সু-কৌশলে তার বাবা এবং দুই মামাকে দিয়ে ছাদে এবং বাসার ভেতরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার অভিনয় শুরু করে।

একপর্যায়ে সাদ বিন আজিজুর রহমান নিজ হাতেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে মায়ের লাশ বের করে। এরপর ডাকাত দল এই ঘটনা ঘটাতে পারে বলে সবাইকে জানায়।

উল্লেখ, গত রোববার উপজেলার ‘আজিজয়া মঞ্জিল’ বাসার ডিপ ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমান। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে এবং মেয়ে ঢাকায় বসবাস করেন। ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবা-মার সঙ্গে থাকতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

১০

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

১১

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

১২

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

১৩

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১৫

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৮

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৯

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

২০

Design & Developed by: BD IT HOST