১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিংড়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন তারা।

এ সময় সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে মহাসড়ক থেকে তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপর সদ্য বদলিকৃত ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা মহাসড়কে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবুও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।

আরও পড়ুনঃ   নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহার ও নবাগত ইউএনও মাজহারুল ইসলাম যেন নাটোর জেলার কোনো উপজেলায় যোগদান না করেন সে দাবি করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

ছাত্র প্রতিনিধি উদয় মিজান বলেন, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা একজন মানবিক, সৎ ও দক্ষ মানুষ। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। জুলাইয়ের আন্দোলনে তার ভূমিকা নিরপেক্ষ ছিল। সেসময় সিংড়ার সার্বিক পরিস্থিতি ভালো রেখেছেন। তার বদলি সিংড়ার জনগণ মেনে নেবে না। তাই অবিলম্বে তার বদলি আদেশ প্রত্যাহার করে সিংড়ায় বহাল রাখা হোক। দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মো. শিশির মাহমুদ, সিংড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ, সজিব সরদার ও রাকিবুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST