১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে রাসিকের ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার : যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লক্ষ্যে রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল টায় নগরীর নগরভবন সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে গ্রীন প্লাজার মোড় পর্যন্ত ব্যাটারী চালিত অটো রিক্সার লাইসেন্স নবায়ন, বেআইনীভাবে সবুজ অটো চালানো ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারায় ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪শত টাকা, ২জনের নিকট ৪শত টাকা আদায় করা হয় এবং ১জন ব্যক্তির নিকট ৪শত টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিন অতিরিক্ত স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

এদিকে ১১ নভেম্বর সোমবার অপর এক অভিযানে লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত চার্জার রিক্সার কাগজপত্র না থাকায় ৩টি মামলা দায়ের করে ৩ ব্যক্তির নিকট প্রত্যেককে ১৫শ টাকা করে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। আটককৃত অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

আরও পড়ুনঃ   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো-চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ সালের লাইসেন্স নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল বন্ধ করা হবে। অবৈধ লাইসেন্স বিহীন অটো-চার্জার রিক্সা আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রঙের গাড়ী চলাচল করতে হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST