১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ে ভাঙতে চাননি, তাও কেন বিচ্ছেদ হয়েছিল অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইশা কোপিকর এবং তার স্বামী টিম্মি নারংয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৩ সালে। ইশা নাকি তার মেয়ে রিয়ানাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন, তারপরই হয় বিচ্ছেদ। তিন বছর সম্পর্কে থাকার পর ২০০৯ সালে টিম্মির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। প্রায় ১৪ বছর বিবাহিত জীবন কাটানোর পরে বিচ্ছেদ!

যদিও বিয়ে ভাঙার পর পরই কারণ নিয়ে সেভাবে কিছু জানাতে চাননি অভিনেত্রী। শুধু বলেছিলেন, ‘এত তাড়াতাড়ি আমার বলার কিছুই নেই। ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চাই।’ তবে বছর খানেক পর অর্থাৎ সম্প্রতি ইশা জানালেন, তিনি বিয়ে ভাঙতে চাননি। পুরোটাই স্বামীর হঠকারিতা ও দায়িত্বজ্ঞানহীনতা।

আরও পড়ুনঃ   বিকিনিতে উত্তাপ ছড়ালেন সানি লিওন

ইশা জানান, তিনি আসলে বুঝতেই পারেননি বিয়েটা কেন ভাঙল। তবে তারা মানুষ হিসেবে একে অপরের থেকে অনেকটাই আলাদা। বিচ্ছেদের সিদ্ধান্ত একেবারেই নাকি অভিনেত্রীর স্বামীর। তিনি আর পারছিলেন না বলতে গেলে। তবে বিয়ে ভাঙার কারণ হিসেবে তেমন কোনো উত্তর না মেলায় এখনও উত্তর খুঁজছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমি হয়তো ওর সঙ্গে বিয়েটা না ভাঙতেই পারতাম। সেটাই বরং আমার জন্য সহজ হত। কিন্তু এটা আমার মূল্যবোধের সঙ্গে বিপরীতধর্মী। তাই আলাদা হয়ে যাওয়াটা সমীচীন। কিছু উত্তর আমার চাই। মনে হয় এই ব্রহ্মাণ্ডই আমাকে উত্তর দেবে। একসঙ্গে থেকে প্রতিনিয়ত ঝগড়া করা আসলে অর্থহীন।’

আরও পড়ুনঃ   নিলয়কে বিয়ে করেছেন পড়শি

তবে অভিনেত্রীর আক্ষেপ, মেয়ে রিয়ানার জন্য। কারণ তিনি চেয়েছিলেন ধীরে-সুস্থে মেয়েকে পুরোটা বোঝাতে। কিন্তু স্বামীর হঠকারিতা সেই সময় দেয়নি। যদিও ইশার কথায়, ‘পরে টিম্মি ওর ভুল বুঝতে পারে ক্ষমা চায়।’

তেলুগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখার পর ২০০০ সালে মুক্তি পায় ইশা অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ফিজা’। এরপর ‘পিয়ার ইশক অর মহব্বাত’, ‘কোম্পানি’, ‘কেয়ামত’, ‘কাঁটে’, ‘দিল কা রিশতা’, ‘ডরনা মানা হ্যায়’, ‘কৃষ্ণা কটেজ’-সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন ইশা। ‘কোম্পানি’ ছবিতে ‘খাল্লাস’ গানে তার আবেদন এখনও মনে রেখেছেন দর্শক। তবে বিয়ের পর থেকে সেভাবে হিন্দি ছবিতে দেখা যায়নি তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST