১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘোষণার ১১ দিনের মাথায় কোটি টাকা বুঝে পেল সাফজয়ীরা

অনলাইন ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়ন দলকে ছাদখোলা বাসে গণসংবর্ধনা দেওয়ার দিনই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় নিজেদের টাকা বুঝে পেল সাবিনা খাতুনরা।

খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   দেশত্যাগে নিষেধাজ্ঞার খড়গে ২৭ মন্ত্রী-এমপিসহ ৬০ ব্যক্তি

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন ৯ জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফে সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের সঙ্গে ছিলেন না। ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান।

খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার পত্র প্রেরণ করতে বলা হয়েছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সবার আগে পেল।

আরও পড়ুনঃ   তিন পেসারের ইনজুরি, ২৪ কোটি রুপি খরচ করেও কপালে হাত আইপিএল দলের

এদিকে, সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই দুটি অর্থ এখনো হাতে পাননি সাবিনারা। চলতি মাসেই দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা থেকে প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা চ্যাম্পিয়নদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST