১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জিরো পয়েন্টে শিক্ষার্থীরা, দিচ্ছেন ফ্যাসিবাদবিরোধী স্লোগান

অনলাইন ডেস্ক : গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ (রোববার) সকাল থেকে কিছু শিক্ষার্থী জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিনে জিরো পয়েন্ট চত্বরে দেখা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; সহ নানারকম স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনঃ   বাভুমাকে ছাড়িয়ে সুর্যকুমারের নতুন বিশ্বরেকর্ড

শিক্ষার্থী নাইমুর বলেন, যে দল ও সরকার দেশে ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাইবোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা কোনো লীগ চাই না, সেজন্যই আজ আমাদের এ অবস্থান কর্মসূচি।

এদিকে সকাল থেকেই স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি। যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।

আরও পড়ুনঃ   মহান মে দিবস আজ

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST