৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন, অভিষেক জাকেরের

অনলাইন ডেস্ক : প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

ঘরে বাইরে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। ভারতের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জার পর চিত্রটা বদলায়নি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও। আফগান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল টিম টাইগার্সের। সিরিজের প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়ায় জয়ের পথেই ছিল বাংলাদেশ।

আফগান রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের বিধ্বংসী স্পেলে শেষ পর্যন্ত প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

আরও পড়ুনঃ   তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ

চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।

এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর প্রত্যাশিতভাবেই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। এই ম্যাচেও টাইগার ব্যাটারদের বড় পরীক্ষায় ফেলতে পারেন আফগান তরুণ স্পিনার গাজানফার।

আরও পড়ুনঃ   জাতীয় দলকে গুরুত্ব না দেওয়ায় বাদ বিশ্বকাপ কাঁপানো তারকা

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST