২৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

চারঘাটে গরুসহ ট্রাক ফেলে পালালো চোর

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:গৃহস্থের গোয়াল থেকে গরুচুরি করে ট্রাক বোঝাই করে ভেগে যাওয়ার সময় ধাওয়া করে এলাকাবাসী। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রায় ২০ কিলোমিটার পালানোর পর গরুসহ ট্রাক ফেলে জান নিয়ে ভেগে গেছে চোরের দল। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ পশ্চিমপাড়া থেকে চুরি করে আনা গরু চারঘাট উপজেলার গোপালপুর এলাকা থেকে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

বাঘা উপজেলার গরুসহ ট্রাক ধন্দহ পশ্চিমপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম (৩০) জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গরুর ডাকে ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার দুইটি গরুর মধ্যে একটি গরু ট্রাকে উঠানো হয়েছে, অন্য একটা গরু ট্রাকে উঠানোর চেষ্টা চলছে। এ অবস্থায় রবিউল ডাকাডাকি শুরু করলে গ্রামবাসী বের হয়ে আসলে গরুচোররা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এসময় দুই মোটরসাইকেল তারা চারজন ঢাকা মেট্রো ন ১২-৩৫১১ নাম্বার প্লেটের ট্রাকের পেছনে ধাওয়া করেন। ট্রাকটি বাঘার আড়ানী রোড হয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে চারঘাট বাজারে পৌঁছায়।

আরও পড়ুনঃ   জামিন পেলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

এসময় চারঘাটের সিনেমা হল মোড়ে পুলিশের গাড়ি দেখে গরুর ট্রাকটি ফকিরের মোড়ের দিয়ে গোপালপুর এলাকায় ঢুকে পড়ে। ট্রাকের শব্দে এলাকাবাসী বের হয়ে ট্রাকটির পথ গতিরোধ করে। সামনে আর রাস্তা খুঁজে না পেয়ে গরুসহ ট্রাকটি রেখে নদীর চরে পালিয়ে যায় চোরেরা। পরে পুলিশ এসে গরু ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের স্কোয়াড

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গভীর রাতে চারঘাটের গোপালপুর এলাকা থেকে গরুসহ একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। বাঘা থানায় গরু মালিক একটি মামলা দায়ের করেছেন। বাঘা থানার মাধ্যমে গরুটি তার মালিককে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST