৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইলেকট্রনিক বোর্ড ছাড়াই শুরু জাতীয় সাঁতার

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক সাঁতার যত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেন সেই অনুপাতে পিছিয়ে চলছে। সময় নির্ভর খেলা সাঁতারের পদক নিষ্পত্তি হয় এখন ন্যানো সেকেন্ডে। অথচ বাংলাদেশ জাতীয় সাঁতার প্রতিযোগিতা চলছে মান্ধাতার আমলের হ্যান্ড-টাইমিংয়ের ওপর ভর করেই।

জাতীয় ক্রীড়া পরিষদ মিরপুর সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্সে বছর পাঁচেক আগে ইলেকট্রনিক স্কোরবোর্ড স্থাপন করেছিল। সেই স্কোরবোর্ডে ত্রুটিগত সমস্যা থাকায় কয়েক কোটি টাকার সেই সম্পদ অকেজো। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে একাধিক চিঠি দিয়েও কোনো সুরাহা পায়নি সাঁতার ফেডারেশন। আজ (বৃহস্পতিবার) জাতীয় সাঁতার উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস কনফারেন্সে স্কোরবোর্ড জটিলতার বিষয়টি এসেছে ঘুরে-ফিরে।

আরও পড়ুনঃ   গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে: জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

৫ আগস্ট পরবর্তী সময় থেকে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ দেশের বাইরে। কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা সাধারণ সম্পাদকের অনুপস্থিতি ও যুগ্ম সম্পাদক সেলিম মিয়ার দায়িত্বভারের বিষয়টি গঠনতন্ত্র ও নির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে ব্যাখ্যা করেছেন। সেলিম মিয়া আজ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মাননীয় উপদেষ্টা সাঁতারের সমস্যার ব্যাপারে অবগত। আমরা আশাবাদী কয়েক মাসের মধ্যে এটি সমাধান হবে।’

রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের অনেক ফেডারেশনেই স্থবিরতা। ক্রিকেট বোর্ড ছাড়া অন্য কোনো ফেডারেশন সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেনি। সাঁতার ফেডারেশন সেদিক থেকে একটু ব্যতিক্রম। সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতেও জাতীয় দলের অনুশীলন ও জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি এখনও গঠন না হলেও ফেডারেশনের প্রত্যাশা নারী-পুরুষ মিলিয়ে ৫ শতাধিক সাঁতারু অংশ নেবে ৩৮ ইভেন্টে।

আরও পড়ুনঃ   জিরো পয়েন্টে শিক্ষার্থীরা, দিচ্ছেন ফ্যাসিবাদবিরোধী স্লোগান

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক আমিরুল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহীম খলিল পলাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST