৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় আন্তনগর ট্রেন থামানো দাবিতে মানববন্ধন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী রেল স্টেশনে আন্তনগর তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থামানো দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়ানী রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর জামায়াতে আমির মনিরুল আযম জিঞ্জু, আড়ানী পৌর বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোন্তাক আহমেদ, সুজাত আহম্মেদ তুফান, প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশন বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, শিক্ষক নজরুল ইসলাম, পৌর জামায়াতে সাধারণ সম্পাদক আবু আফজাল, পৌর ওয়ার্ডের সভাপতি আফাজ উদ্দিন, পৌর ছাত্র নেতা ফয়সাল প্রমুখ।

আরও পড়ুনঃ   ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী থেকে সারা দেশে মোট ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে ট্রেন ক্রসিংয়ে তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির ট্রপিজ না থাকায় যাত্রীরা বিনা টিকিটে চলাচল করে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। ট্রেন দুটির ট্রপিজ দিলে (বাঘা, পুঠিয়া, বাগাতিপাড়া, চারঘাট লালপুর) এলাকার ৫ উপজেলার জনসাধারণ উপকৃত হবে। সরকারের রাজস্ব বাড়ব। ইতিমধ্যে ট্রেন থামানোর দাবিতে এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের গণস্বাক্ষরসহ পাকশী ডিআর এম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়েছে। তাঁরা দাবিটি বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তার পরেও এলাকায় জনসাধারণ মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST