২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে গোদাগাড়ীর দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি দিয়াড়মানিকচক এলাকার মোফাজুলের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ   ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে দিয়ে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে।

এসময় রফিকুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির তিন ফিট নিচে পুতে রাখা অবস্থায় ১১০গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও হেরোইন বিক্রির প্রায় ৩০হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব।

আরও পড়ুনঃ   প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

রফিকুলকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST