২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য, সভাপতির পুত্রবধূকে নিয়োগ

হেলাল উদ্দীন,বাগমরা : রাজশাহীর বাগমরায় তকিপুর উচ্চ বিদ্যালয়ে বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য দেখিয়ে সভাপতির পুত্রবধূকে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের তকিপুর উচ্চ বিদ্যালয়ে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তকিপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী রাহেমা বিবি বিগত ২৫ নভেম্বর ২০০৪ সালে বিধি মোতাবেক আয়া (এমএলএসএস) পদে নিয়োগ প্রাপ্ত হন। বেতন এবং চাকরি স্থায়ী করণের জন্য তিন লক্ষ টাকা এবং স্বামীর নামীয় ৯শতাংশ জমি স্কুলের নামে দান করেন। অদ্যাবধি বিনা বেতনে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত এমপিও করণ না হওয়ায় বেতন পাচ্ছিলেন না আয়া রাহেমা বিবি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাধ্যমিক শাখা পর্যন্ত এমপিও করণ হয়।
২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এমন কপি সংবাদকর্মীদের সরবরাহ করেছেন।
সূত্র জানায়, স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিয়োগ বাণিজ্য শুরু করেন। অন্যদিকে রাহেমা বিবির ছেলে সোহেল রানাকে পরিচ্ছন্নতা কর্মী পদে ৩১ ডিসেম্বর ২০২৩ সালে তড়িঘড়ি করে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও সোহেল রানাকে নিয়োগের বিপরীতে নিয়োগপত্র প্রদান করা হয়নি। সেটিও বাতিল করে পুনঃরায় নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হয়েছে।
বেতনের কাগজপত্র সেন্ট হলে নিয়োগপত্র দেয়া হবে বলে প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোহেল রানা জানান, ১৯ মার্চ ২০২৪ ইং পর্যন্ত তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন।
তারপর থেকে নতুন হাজিরা খাতা বানিয়ে তাকে স্বাক্ষর করতে দেননি প্রধান শিক্ষক। চাকরি, টাকা পয়সা, জমিজিরাত হারিয়ে রাহেমার পরিবার মানসিক দুঃশ্চিন্তায় রয়েছেন। জমি সহ টাকা ফেরৎ চাইলে প্রধান শিক্ষক এবং সভাপতির লোকজন নানা ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। তকিপুর নিবাসী হবিবর রহমান মিরের ছেলে আঃ হালিম বলেন, নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিবেন বলে গিয়াস স্যার ১৫ লক্ষ টাকা নিয়েছেন। আমার চাকরি এবং টাকা ও ফেরৎ দেননি।
স্থানীয় সূত্রের দাবী, বেশ কিছু লোকবল নিয়ে মহড়া সহকারে সভাপতি এবং প্রধান শিক্ষক নতুন নিয়োগ প্রাপ্তদের যোগদান করিয়েছেন।
শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, রাহেমা দীর্ঘ দিন থেকে চাকরি করে আসছেন। সভাপতি ও প্রধান শিক্ষকের নির্দেশনায় নতুন নিয়োগের রেজুলেশনে স্বাক্ষর করেছেন। ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক আমাকে কমিটিতে রেখেছেন। আমি অল্প শিক্ষিত মানুষ, মিটিং এর কথা বলে আমার কাছে স্বাক্ষর নিয়েছেন। ১৫ মাসে একটি মিটিংও হয়নি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। ম্যানেজিং কমিটির অপর সদস্য আবু সাঈদ বলেন, প্রথম মিটিং এর কথা বলে আমার কাছে স্বাক্ষর নিয়েছে, এর বেশী কিছু জানি না। যদি নিয়োগ হয়ে থাকে, সভাপতি এবং প্রধান শিক্ষক কাজটি অন্যায় করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল আজিজ জানান, রাহেমার বয়স শেষ। তাই নিয়োগ দেয়া যায়নি। পুত্রবধূকে নিয়োগের কথা স্বীকার করেন। কত টাকায় নিয়োগ হয়েছে জানতে চাইলে ৩ লক্ষ টাকার কথা উল্লেখ করেন। (অডিও ক্লিপ আছে)
প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন জানান, রাহেমাকে পূর্ববর্তী প্রধান শিক্ষক নিয়ম বহির্ভূত নিয়োগ দিয়েছেন। পূর্বে ২০০৪ সালে আয়া পদ ছিল না। অনেক চেষ্টা করেও তাঁর বেতন করা সম্ভব হয়নি। নতুন জনবল কাঠামো অনুযায়ী সমপদে তাঁকে পদায়ন করা যেত কী না এমন প্রশ্ন করলে তিনি বলেন, তা হয়তো করা যেত, তিনি অনেক দিন অনুপস্থিত ছিলেন। রাহেমার ছেলে সোহেল রানাকে নিয়োগের বিষয় অস্বীকার করেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST