২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংষর্ষের ঘটনায় আহত একজন বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাহাবুরের ছেলে জয়নাল (৩০)। এরআগে সোমবার সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরসহ,গবাদিপশু ও বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন, পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমিনুল, আসগার কবির, গোলাম সারওয়ার, সাইফুল ইসলাম, জাকির হোসেন, কামাল, মোজাম্মেল, জয়নাল, আনারুল ও জুয়েল। মঙ্গলবারও উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-শেরপুর বাজারে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ   বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নাচোল ও গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি জমি নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবরের স্থানীয় জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ওই জমিতে গাছ লাগাতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এই সংঘর্ষ চলে।

আরও পড়ুনঃ   জমে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট, দাম কম

সংঘর্ষে আহত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের বলেন, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষ সংঘর্ষ হয় । আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST