২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ফসলি জমিতে রাতের আঁধারে চলছে খনন কাজ

স্টাফ রিপোর্টার,পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর খননকারীরা স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে চুক্তি করেছেন। চুক্তি মোতাবেক দিনে খনন বন্ধ রেখে রাতে লাইট জ্বালিয়ে খননকাজ চলে। আর খনন করা পুকুরের মাটি বহনকারী ট্রাক্টরের কারণে গ্রামীণ সড়কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে উপজেলার শিলমাড়িয়া, জিউপাড়া ও ভালুকগাছি ইউনিয়নের প্রায় ২৫টি স্থানে তিন ফসলি খেতে ভেকু দিয়ে পুকুর খনন হয়েছে ও এখনও হচ্ছে । আর একেকটি পুকুর খনন হচ্ছে প্রায় ৩০ থেকে ১০০ বিঘা জমি নিয়ে।

শিলমাড়িয়া এলাকার চাষি নাজমুল ইসলাম বলেন, নান্দিপাড়া, টুলটুলিপাড়া, লেপপাড়া, সুকপাড়া ও কানমাড়িয়ায় পুকুর খনন এখন হচ্ছে। অন্যগুলো আপাতত সমঝোতার হয়নি বলে বন্ধ আছে। চলমান খনন করা মাটি ৬ থেকে ৮টি ইটভাটার মালিকের ট্রাক্টর বহন করছে। মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে গ্রামীণ সড়কগুলো জরাজীর্ণ হচ্ছে। আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তবে রহস্যজনক কারণে কোনো প্রতিকার হচ্ছে না।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, জমির মালিকেরা উপজেলার প্রভাবশালী কিছু ব্যক্তির সঙ্গে প্রতি বিঘা জমিতে পুকুর খনন করার জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা চুক্তি করেন। আর তিনি বিশেষ সুবিধায় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেন। এরপর রাতের আঁধারে লাইট জ্বালিয়ে ফসলি জমিতে চলে পুকুর খননকাজ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, একশ্রেণির লোকজন প্রতিদিন এই এলাকায় একরের পর একর ফসলি খেতে পুকুর খনন করছে। পুকুর খনন রোধে বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।

এ বিষয়ে জানতে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নুর হোসেন নির্ঝর বলেন, পুকুর খনন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে। তবে শুনেছি, মাটি ব্যবসায়ীরা ও
পুকুরের মালিকেরা কৌশল পরিবর্তন করে রাতের আঁধারে খনন কাজ করছে। কিন্তু সকালে অভিযানে গিয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। তবে যেখানে ফসলি জমিতে পুকুর খনন হবে, সেখানেই জেল-জরিমানা দেওয়া হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরের হাতিশাইল সড়ক নির্মাণে বদলে গেছে যোগাযোগ ব্যবস্থা

চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ড

রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

তানোরে নির্বাচনী গণমিছিল ও পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যাপক মজিবুর রহমান

মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন

দাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. আব্দুল বারী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় জামায়াতের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থীত গণমিছিল

১০

দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর

১১

বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক

১২

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

১৩

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

১৪

এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে : মেজবা

১৫

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে : মিনু

১৬

উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে দিল আরএমপি

১৭

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

১৮

ভদ্রায় লোহার রড–হাতুড়ি নিয়ে তাণ্ডব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিতে আবেদন

২০

Design & Developed by: BD IT HOST